ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মেয়র লিটনসহ পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ

রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

জুলাই গণঅভ্যুত্থানের সময় দুজন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এদিন রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি ট্রাইব্যুনালকে জানান, মামলার ৩৪ আসামির বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। পরে এ বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দেওয়া হয়।

এ অবস্থায় পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানায় প্রসিকিউশন।

শুনানি শেষে ট্রাইব্যুনাল পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের নির্দেশ দেন এবং দুটি জাতীয় দৈনিকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। মামলাটির পরবর্তী শুনানির জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তার চার আসামি ট্রাইব্যুনালে

মামলায় গ্রেপ্তার চার আসামিকে বৃহস্পতিবার কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

মামলায় পলাতক ৩৪ আসামির মধ্যে রয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।

৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল

এর আগে গত ১৮ আগস্ট ৩৮ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তারও আগে ৩০ জুলাই প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক এলাকায় স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলী গুলিতে নিহত হন।

একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিব নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সালমান ওরফে শিমুলসহ আরও কয়েকজন আহত হন বলেও প্রসিকিউশনের অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়েছে, শেখেরচক স্বচ্ছ টাওয়ারের সামনে, শাহ মখদুম কলেজের সামনে, পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। প্রসিকিউশন এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

তবে এসব অভিযোগের বিচারিক সত্যতা এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মেয়র লিটনসহ পলাতক ৩৪ জনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশের সময়ঃ ০৬:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬