ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শাহ নেয়ামতুল্লাহ কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মহান অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি প্রভাত ফেরি বের হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়। প্রভাত ফেরি শেষে কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে সাড়ে ৯ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম।

এছাড়া বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুল হাসান, মোঃ শাহীন কাওসার, মোঃ নূরুল ইসলাম, মোসাঃ বিলকিস আরা বানু এবং প্রভাষক নওসাবাহ নওরীরন নেহা, মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় তৎকালীন ছাত্রসমাজের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা আন্দোলনের চেতনা পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ প্রেরণা জুগিয়েছে।

প্রধান অতিথি মোহাঃ লতিফুর রহমান বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই একটি জাতির আত্মপরিচয় গড়ে ওঠে। তিনি নতুন প্রজন্মকে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, গবেষণা ও সৃজনশীল ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ভাষা শহীদদের আত্মত্যাগের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু শোকের নয়, গৌরবেরও দিন। ভাষার জন্য জীবনদানকারী একমাত্র জাতি হিসেবে বাঙালির এ অর্জন অনন্য। তিনি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ এক পরিবেশ।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শাহ নেয়ামতুল্লাহ কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রকাশের সময়ঃ ০২:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬