ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

খুলনায় বৃদ্ধ কবিরাজের হাত–পা বেঁধে ঘরে আগুন

সংগৃহীত ছবি।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতী এলাকায় এক বৃদ্ধের হাত-পা বেঁধে তাঁর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বানরগাতী বাজারসংলগ্ন কৃষ্ণের মোড় এলাকায়, শামসুদ্দিন জামে মসজিদের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ওয়াহিদুজ্জামান হাসান (৬০) স্থানীয় বাসিন্দা। তিনি পেশায় কবিরাজ বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে বাড়ির স্টোররুমে আগুন লাগিয়ে দ্রুত সরে যায়। ধোঁয়া দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বৃদ্ধকে উদ্ধার করেন।

শারীরিকভাবে গুরুতর আহত না হলেও ঘটনাটির পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী কবিরাজি চিকিৎসা ও তাবিজ প্রদানের সঙ্গে জড়িত। তিনি ৩০ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। প্রাথমিক চিকিৎসা শেষে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অর্থের উৎস ও ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

খুলনায় বৃদ্ধ কবিরাজের হাত–পা বেঁধে ঘরে আগুন

প্রকাশের সময়ঃ ১২:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬