ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

গতকাল শনিবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার চন্ডিপুরের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে শিহাব আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে থাকতেন। সেখান থেকে বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জাপানি ভাষা শিখছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার বিকেলে স্থানীয়রা চন্ডিপুরের একটি আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ

পরিদর্শক শাকিল হাসান জানান, শিহাবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার আগে মাদক সেবন করা হয়ে থাকতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

প্রকাশের সময়ঃ ০৩:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬