ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাই

সংগৃহীত ছবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরা দুর্বৃত্তদের হাতে এক ইজিবাইক ছিনতাই ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের ‘চারাবট গাছ’ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

অভিযোগে তিনি জানান, স্থানীয় তরমুজ ব্যবসায়ী আজিজ উদ্দিন মণ্ডল (৫৮)-কে নিয়ে মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় তরমুজ কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে চারাবট গাছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের ইজিবাইকের পথরোধ করে।

এ সময় পুলিশের পোশাক পরা পাঁচ যুবক প্রাইভেট কার থেকে নেমে এসে তাদের পরিচয় দিয়ে তল্লাশির কথা বলে। একপর্যায়ে তারা গোলাম হোসেনকে মারধর করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। একই সঙ্গে তরমুজ ব্যবসায়ী আজিজ উদ্দিন মণ্ডলকে মারধর করে তার কাছে থাকা তরমুজ কেনার জন্য রাখা নগদ ৭৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাই

প্রকাশের সময়ঃ ০২:২২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬