ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৪৫ Time View

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য ও সারাদেশে সম্প্রসারণের লক্ষ্যে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে ছয়টি স্থাপন করা হবে রাজধানী ঢাকায়, বাকি ১১টি বসবে ঢাকার বাইরের বিভিন্ন স্থানে। এর ফলে ক্যান্সার আক্রান্ত রোগীরা নিজ নিজ এলাকায় থেকেই কম খরচে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন, পাশাপাশি চিকিৎসার জন্য ঢাকামুখী রোগীর চাপও কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাজধানীর বাইরে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে দেশে রোবটিক সার্জারি সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ১০টি রোবটিক সার্জারি মেশিনের মধ্যে পাঁচটি চলতি বছরেই আনার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন প্রসঙ্গে তিনি জানান, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পরিচালিত হবে। এই সময়ে মাঠপর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে গিয়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ডেঙ্গুর ধরন পরিবর্তন এবং ডেঙ্গু-পরবর্তী হৃদযন্ত্রজনিত জটিলতার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬