ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৩৩ Time View

ব্যক্তিগত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন অপূর্বা মুখিজা।

ব্যক্তিগত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অপূর্বা মুখিজা। প্রায় এক বছর আগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, নিজের ভ্লগে সেই ঘটনার বিস্তারিত জানিয়েছেন তিনি।

অপূর্বার দাবি, ভিডিওটি ধারণের সময় তিনি ও সংশ্লিষ্ট ব্যক্তি জানতেন না যে তাদের ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা হচ্ছে। প্রায় এক বছর পর হঠাৎ সেটি অনলাইনে ছড়িয়ে পড়ার খবর পান তিনি।

সম্প্রতি নিজের ভ্লগে অপূর্বা জানান, বিদেশ সফরের মাঝপথে ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারেন। তুরস্ক থেকে নিউইয়র্ক যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় তার ফোনে একের পর এক বার্তা আসতে থাকে। অনেকে তাকে ভিডিওটি দেখেছেন কি না, সে বিষয়ে জানতে চেয়েছিলেন।

অপূর্বা বলেন, ভিডিওটি প্রায় এক বছর আগের। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সেটি ধারণ করা হয়েছিল এবং তখন তারা কেউই জানতেন না যে ভিডিও করা হচ্ছে।

পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন অপূর্বা জানতে পারেন, তার বাবা-মায়ের কাছেও ভিডিওটি পৌঁছে গেছে। তিনি জানান, ওই সময় তার বাবা-মা তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও অবগত ছিলেন না।

অপূর্বার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি প্রকাশ্যে আসার আগে তার বাবা-মা এ বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎ করে বিষয়টি তাদের সামনে চলে আসায় তিনি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।

ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে বেশ কঠিন সময় পার করেছেন বলেও জানান অপূর্বা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বসে কান্নায় ভেঙে পড়ার কথা উল্লেখ করে তিনি জানান, তখন চারপাশে অনেক মানুষ থাকলেও পরিস্থিতিটি তার কাছে অত্যন্ত কঠিন মনে হচ্ছিল।

অপূর্বা মুখিজা ও ডিজে আমিন জাজকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। তবে নিজেদের সম্পর্কের বিষয়টি তারা প্রকাশ্যে নিশ্চিত করেননি।

এর আগে আমিন জাজের পডকাস্ট ‘আনট্রিগার্ড উইথ আমিনজাজ’-এ অতিথি হিসেবেও দেখা গেছে অপূর্বাকে। পরে উচ্চশিক্ষার জন্য তিনি নিউইয়র্কে চলে যান।

ব্যক্তিগত ভিডিওটি কীভাবে ধারণ ও পরে অনলাইনে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে অপূর্বার বক্তব্যের বাইরে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা

প্রকাশের সময়ঃ ০৭:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬