ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৪৫ Time View

নির্বাচন ভবন।ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে প্রবাসীদের ভিসার কপি এবং বিদেশে বসবাসের সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে প্রবাসীদের জন্য পৃথক আবেদন ফরম চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, বর্তমান আবেদন পদ্ধতিতে প্রবাসীদের আবেদন আলাদাভাবে শনাক্ত করতে বাড়তি সময় লেগে যায়। এ জটিলতা দূর করতে আবেদনের শুরুতেই প্রবাসীদের চিহ্নিত করার উদ্দেশ্যে পৃথক ফরম চালুর পরিকল্পনা করা হচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, প্রস্তাবিত এই পৃথক আবেদন ফরমের প্রথম অংশে আবেদনকারীর নাম, বসবাসরত দেশের নাম, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কি না, পেশা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বর ও প্রবাসের ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে।

ফরমের দ্বিতীয় অংশে উল্লেখ করতে হবে বাবা-মা, ভাই-বোন ও নিজ পরিবারের সদস্যদের তথ্য। এর পাশাপাশি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ভিসার কপি ও বিদেশে বসবাসের প্রমাণপত্র।

এ প্রসঙ্গে এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যাতে আবেদনগুলো দ্রুত ও ঝামেলামুক্তভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়।

ইসি সূত্র আরও জানায়, বর্তমানে দেশে বসবাসরত ও প্রবাসী নাগরিক মিলিয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

প্রকাশের সময়ঃ ০৮:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬