ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আ.লীগ কার্যালয়ে ভোরে টাঙানো ছাত্রলীগের ব্যানার, কয়েক ঘণ্টার মধ্যেই উধাও

সংগৃহীত ছবি।

নেত্রকোনায় আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তৃতীয় তলায় ভোরে ছাত্রলীগের একটি ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। তবে সকাল গড়াতেই সেটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়। শুক্রবার (৬ মার্চ) ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে ব্যানারটি টাঙানো হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শহরের ছোট বাজার এলাকার তিনতলা বিশিষ্ট ওই কার্যালয়ের তৃতীয় তলায় ছাত্রলীগের নামসংবলিত ব্যানারটি সকালেও দেখা যায়। তবে বেলা পৌনে ১১টার পর সেটি আর সেখানে ছিল না।

এদিকে ব্যানার টাঙানোর একটি ২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তৃতীয় তলায় ব্যানারটি লাগাচ্ছেন। ব্যানারে ‘দলীয় কার্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোনা জেলা শাখা, শহীদ তিতাস রোড, ছোটবাজার, নেত্রকোনা’ লেখা রয়েছে। পাশাপাশি বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবিও দেখা যায়।

ব্যানার টাঙানোর খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পথচারী ও উৎসুক জনতারও ভিড় লক্ষ্য করা যায়। তবে তার আগেই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে বিক্ষোভের সময় তিনতলা বিশিষ্ট ওই দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন কার্যালয়ের আসবাবপত্র লুটপাটের পর ভবনটিতে আগুন দেওয়া হয়। ভবনের নিচতলায় আওয়ামী লীগ, দ্বিতীয় তলায় যুবলীগ এবং তৃতীয় তলায় ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করতেন।

ওই এলাকার এক ব্যবসায়ী জানান, সকাল ৮টার দিকে তিনি তৃতীয় তলায় ছাত্রলীগের ব্যানারটি ঝুলতে দেখেন। এমনকি সকাল ১০টার দিকেও সেটি ছিল। তবে কিছু সময় পর সেটি আর দেখা যায়নি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, বিষয়টি জানার পর পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কোনো ব্যানার পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আ.লীগ কার্যালয়ে ভোরে টাঙানো ছাত্রলীগের ব্যানার, কয়েক ঘণ্টার মধ্যেই উধাও

প্রকাশের সময়ঃ ০৭:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬