ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রায়পুরে একই দিনে জোড়া আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

সংগৃহীত ছবি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক যুবক ও এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই দিনে এমন দুইটি মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎৮ই মার্চ রবিবার এ দুটি ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুন ব্রিজ সংলগ্ন নিজ বাড়িতে শুকুর(২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামান।

‎অন্যদিকে একই দিনে রায়পুর পৌর এলাকার লেংড়া বাজার সংলগ্ন গোলাম হায়দার বাড়ির সামনে একটি ভাড়া বাসায় এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

‎ পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

‎এ বিষয়ে রায়পুর থানার পুলিশ জানিয়েছে, দুইটি ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রায়পুরে একই দিনে জোড়া আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের সময়ঃ ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬