ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড কোর্টপাড়া এলাকার কেএফএম শাহাবুদ্দিন সনুর বাড়ির সামনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাইরুল ইসলাম (৩০)।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড কোর্টপাড়া এলাকার কেএফএম শাহাবুদ্দিন সনুর বাড়ির সামনের দেয়াল ধসে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শ্রমিকরা শাহাবুদ্দিনের বাড়ির সামনে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। এ সময় বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে নাইরুলের ওপর চাপা পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা মরদেহ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে অভিযোগ নেই। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬