ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

‎রায়পুরে আলোচিত ঘুষি মেরে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

‎লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমান (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
‎সোমবার (৯ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু।
‎র‍্যাব জানায়, গতকাল রোববার (৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

‎এদিকে আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে রায়পুর থানার সামনে ঘাতক রিকশাচালক আরমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এ সময় কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

‎উল্লেখ্য, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে মারামারি থামাতে গিয়ে তিনি হামলার শিকার হন। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “যুবদল নেতা হত্যার আসামি রিকশাচালক আরমানকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

‎রায়পুরে আলোচিত ঘুষি মেরে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬