ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শিবগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের করুণ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ইমন (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন দাইপুকুরিয়া ইউনিয়নের ইংলিশ চাঁইপাড়া গ্রামের সামের আলীর ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের পশ্চিম পাশে অবৈধভাবে খনন করা একটি পুকুর থেকে মাটি বোঝাই করে একটি ট্রাক্টার পাশের একটি ইটভাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মির্জাপুর ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা ইমন ট্রাক্টারের ধাক্কায় পড়ে যায়। পরে ট্রাক্টারের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী অভিযোগ করেন, অবৈধভাবে পুকুর খনন করে মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শিবগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের করুণ মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:২৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬