ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'গোলাপী সড়ক শোভাযাত্রা'য় অংশগ্রহণকারীরা। শনিবার সকালে তোলা ছবি।

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত হয়েছে ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’। ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যাপ’ (Care Awareness Program by Care)-এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে ক্যাম্পাসে এ সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

“স্ক্রিনিং জীবন বাঁচায়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়া আয়োজক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। র‍্যালি শেষে বক্তারা বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত ও স্ক্রিনিং করা গেলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ বিষয়ে সামাজিক লজ্জা ও সংকোচ কাটিয়ে সব স্তরে সচেতনতা বাড়ানোর ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে মেয়েদের মধ্যে যে সচেতনতা তৈরি হবে, তা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, এই সচেতনতামূলক কার্যক্রম শুধু একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল-কলেজ পর্যায় থেকে শুরু করে নারী শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এজন্য তিনি আয়োজক কমিটিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান এবং এমন আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা

প্রকাশের সময়ঃ ০৩:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬