ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ভৈরবে হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলে প্রতিমন্ত্রী শরীফুল

নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম।

কিশোরগঞ্জের ভৈরবে হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় তুলাকান্দি ওয়াজেদ আলী শাহ মাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরন করেন তিনি।

এর আগে সকাল ১১টায় রাজধানী ঢাকার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি) পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভৈরবে এলইডি ডিসপ্লেতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিতরণ কার্যক্রম প্রত্যক্ষ করেন অতিথিবৃন্দ।
ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের আগে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে জন্য সারা দেশ প্রথম ধাপে ৭৮ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। নারীদের অদৃশ্য শ্রমের মূল্যায়ন করতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রম। পর্যায়েক্রমে সারা দেশে প্রায় ৪কোটি নারীকে এই সুবিধার আওতায় আনা হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। বর্তমান সরকার ২১ দিনে এই কার্যক্রম বাস্তবায়ন করেছেন। কৃষকদের দশ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। অল্প দিনের মধ্যে কৃষকদের কৃষি কার্ড ও মসজিদ মাদ্রাসার ইমামদের মাসিক ভাতা কার্ডের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, কিশোরগঞ্জবাসীর উন্নয়নের জন্য দেড় থেকে দুই হাজার কোটি টাকার প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো দৃশ্যমান করা হবে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি কাজে বিশ্বাসী। তাই কাজে থাকতে পছন্দ করি। কাজের মাধ্যমে ভৈরব-কুলিয়ারচরসহ কিশোরগঞ্জবাসীর সেবা করতে চাই।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, ভৈরব-কুলিয়ারচর সার্কেল সহকারি পুলিশ সুপার ফায়জুল ইসলাম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক এর সঞ্চালনায় অন্যান্যদের সাঝে বক্তব্য রাখেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আল আমিন মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল ও ফ্যামিলিকার্ড সুবিধাভোগী মোছা. নদী বেগম।
জানা যায়, পাইলট কর্মসূচীর প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪টি পরিবারের নারী প্রধানদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের বিপরীতে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারা দেশের ১৩ জেলার ১৩ সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ভৈরবে ১০১০ জনের নামের তালিকা থাকলেও আজ মঙ্গলবার ৮১৭ জনের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস সমস্যা থাকায় ১৯৩ জন সুবিধাভোগীদের কার্ড দেয়া হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের কার্ড বিতারণ করা হবে জানান ভৈরব উপজেলা সমাজসেবা কার্যালয়।
বিতরণ কার্যক্রম শেষে প্রতিমন্ত্রী দুপুর ২টায় কুলিয়ারচর আইনশৃঙ্খলাবাহিনী সভায় অংশগ্রহণ করেন। বিকাল ৪টায় ভৈরব উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা সভা শেষে বিনামূল্যে পাটের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারে মাহফিলে অংশগ্রহণ করেন।
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ভৈরবে হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলে প্রতিমন্ত্রী শরীফুল

প্রকাশের সময়ঃ ০২:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬