ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, পালাতে গিয়ে স্বামী আটক

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে গৃহবধূ হত্যার একটি নৃশংস ঘটনা ঘটেছে। স্ত্রীকে পিটিয়ে হত্যার পর লাশ টয়লেটে ফেলে রেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর হাতে ধরা পড়ে অভিযুক্ত স্বামী।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মোসা. নাসিমা বেগম (৩৫) ওই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী মিজানুর রহমান ভেজু স্ত্রী নাসিমা বেগমকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করতে লাশ টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি টয়লেটে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রতিবেশী সোহবুল হক জানান, বুধবার (১১ মার্চ) ভোরে প্রতিবেশী মোসা. মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকাতে গিয়ে দেখেন বাড়ির সব কক্ষের দরজা বন্ধ এবং উঠানে রক্তের দাগ ছড়িয়ে রয়েছে। বিষয়টি দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি টয়লেটের ভেতর নাসিমা বেগমের নিথর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনা জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী পাশ্ববর্তী হাঙ্গামী গ্রাম থেকে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের শয়নকক্ষে রক্তের দাগ, এলোমেলো অবস্থায় পড়ে থাকা কাপড়চোপড় ও বিছানা। ঘরের ভেতরে একটি কোদালের ভাঙা বাট ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্প পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া ঘর থেকে লাশ টেনে বাইরে নেওয়ার স্পষ্ট চিহ্নও রয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.)

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, পালাতে গিয়ে স্বামী আটক

প্রকাশের সময়ঃ ০৩:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬