ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক এক

মাদকসহ আটক আলীম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকের বিরুদ্ধে আবারও সাঁড়াশি অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুই অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৪২৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ৩১৭০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, ১১ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় টহল দল মো. আলীম (৩২) নামের এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করে। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

অপরদিকে একই রাতে চকপাড়া বিওপি’র একটি টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল Eskuf DX সিরাপ এবং ৩১৭০ পিস TENSIWIN নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে সীমান্তে ধারাবাহিক অভিযানে ১১ জন আসামিসহ প্রায় ৪৬০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানে মাদকসহ আটক এক

প্রকাশের সময়ঃ ০৫:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬