ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বন্দর উপজেলার নাসিকের ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মো. জসীমউদ্দিনের মালিকানাধীন ঝুটের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার পর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় তিন লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

প্রকাশের সময়ঃ ০৬:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬