ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রমজান উপলক্ষে মাগুরায় সৌদি আরবের উপহার ৯২ কার্টন খেজুর বিতরণ শুরু

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব থেকে পাঠানো ৯২ কার্টন খেজুর মাগুরায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা জেলা দুর্যোগ ও ত্রাণ কার্যালয় থেকে এসব খেজুর সংগ্রহ করছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা ত্রাণ গুদাম-কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণ কার্যক্রমের আওতায় মাগুরা সদর উপজেলায় ৩০ কার্টন, শ্রীপুর উপজেলায় ২০ কার্টন, শালিখা উপজেলায় ২০ কার্টন এবং মহম্মদপুর উপজেলায় ২২ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খেজুর সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেন।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মাগুরা সদরে বিতরণ কার্যক্রম শুরু হলেও অল্প সময়ের মধ্যেই বাকি উপজেলাগুলোতে নির্ধারিত কার্টনগুলো পৌঁছে দিয়ে সেগুলো অসহায় ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো এসব খেজুর সারা দেশের বিভিন্ন জেলার মতো মাগুরাতেও বরাদ্দ দেওয়া হয়েছে। রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এসব খেজুর বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রমজান উপলক্ষে মাগুরায় সৌদি আরবের উপহার ৯২ কার্টন খেজুর বিতরণ শুরু

প্রকাশের সময়ঃ ০৫:৪৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬