ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

শিবচরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২৭৭ Time View

মাদারীপুরের শিবচরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশু সাফওয়ান খানের মৃত্যু হয়েছে।

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান খান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান খান বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা বাজিতপুর গ্রামের মো. শাহিন খানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল সাফওয়ান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন পরিবারের লোকজন।

দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি

শিবচরে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৩:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬