ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

 চাঁপাইনবাবগঞ্জে ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

শংকরবাটী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’। ২৫শে রমজান (১৫ মার্চ,) শংকরবাটী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
সংস্থার সভাপতি মোঃ আব্দুল মানিক-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক। সংগঠনের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল- সেমাই, চিনি, দুধ ও নুডুলস, আলু, বুন্দিয়া, পেঁয়াজ ইত্যাদি।
এছাড়াও বিশেষ সহায়তা হিসেবে ৫ জন দুস্থ নারীকে উন্নত মানের শাড়ি কাপড় এবং ১০ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসারুল ইসলাম বাবু, মোঃ আবু সালেক, মোঃ সামিউল হক, মোঃ আব্দুল আজিজ, মো:ইসহাক আলী,মো:জিয়াউল ইসলাম সিহাব, এবং প্রকৌশলী জনাব মোঃ ওয়াহিদুজ্জামান নয়ন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল বারেক বলেন, “বটতলা হাট যুব কল্যাণ সংস্থা সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

 চাঁপাইনবাবগঞ্জে ‘বটতলা হাট যুব কল্যাণ সংস্থা’র উদ্যোগে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের সময়ঃ ০৭:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬