ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নতুন প্রশাসক হারুনুর রশীদ

গতকাল দুপুরে জেলা পরিষদে পৌঁছালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক মো. হারুনুর রশীদ। সোমবার (১৬ মার্চ) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ ঘোষণা দেন।

বেলা ১২টার দিকে জেলা পরিষদে পৌঁছালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্মদিবস হিসেবে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণসহ জাতীয়তাবদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারুনুর রশীদ বলেন, “জেলার আসনগুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। তবে চাঁপাইনবাবগঞ্জ যেন উন্নয়নের ধারা থেকে পিছিয়ে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে আমার এক নম্বর অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীলভাবে এগিয়ে নেব। সাংবাদিকদেরও অনুরোধ, জেলা পরিষদের কর্মকাণ্ডে সজাগ নজর রাখবেন। যদি কোনো অনিয়ম বা অসঙ্গতি চোখে পড়ে, আমাকে জানান—আমি অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।”

নতুন প্রশাসকের এই ঘোষণাকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, জেলা পরিষদে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি ফিরিয়ে আনা হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নতুন প্রশাসক হারুনুর রশীদ

প্রকাশের সময়ঃ ০৩:১৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬