ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

ময়মনসিংহে পালিত হলো বিশ্ব মান দিবস, গুরুত্ব পেল মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানি

ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিরা।

‘অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব মান দিবস-২০২৬। পণ্য ও সেবার মান নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে মানদণ্ড অনুসরণের গুরুত্ব তুলে ধরে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মনসুর আলম (চন্দন)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করা, মানসম্পন্ন উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং ভোক্তা অধিকার রক্ষা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব মান দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠান, উৎপাদক ও আমদানিকারকদের বিএসটিআই নির্ধারিত মানদণ্ড মেনে টেকসই, গুণগত ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করতে হবে। মানসম্মত পণ্য উৎপাদন দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত রুচি, মেধা ও পরিকল্পনা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। এজন্য ব্যবসায়ী ও ভোক্তা—উভয়েরই মানসিকতার পরিবর্তন জরুরি। সবাইকে আইন মেনে চলার পাশাপাশি নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে মানসম্মত পণ্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মানহীন পণ্য বর্জনে ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই সচেতন হতে হবে। ভোক্তারা মানহীন পণ্য পরিহার করলে উৎপাদক ও ব্যবসায়ীরা মানসম্পন্ন পণ্য উৎপাদনে আরও উৎসাহিত হবেন। তিনি বলেন, খাদ্যের নিরাপদ মান ও বিশুদ্ধতা নিশ্চিত করা একা সরকারের পক্ষে সম্ভব নয়; এক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় মানসম্মত পণ্য উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা মত দেন, নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করার পাশাপাশি গড়ে তোলা সম্ভব একটি টেকসই ও উন্নত অর্থনীতি।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পালিত হলো বিশ্ব মান দিবস, গুরুত্ব পেল মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানি

প্রকাশের সময়ঃ ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬