ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চন্দ্রায় ধীরগতির যান চলাচল, ঈদ সামনে রেখে বাড়ছে যানজটের শঙ্কা

সংগৃহীত ছবি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের গতি কমে এসেছে। সন্ধ্যার পর থেকে প্রায় তিন কিলোমিটারজুড়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে উত্তরবঙ্গগামী যানবাহনকে।

সড়কটির চন্দ্রা থেকে আশুলিয়ার জিরানী এবং চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলতে দেখা যায়। বিশেষ করে চন্দ্রা এলাকায় লোকাল লেনে উত্তরবঙ্গমুখী যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

তবে এখনো তেমন যাত্রীচাপ তৈরি না হলেও সন্ধ্যার পর কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আগামীকাল থেকে গাজীপুরের শিল্পকারখানাগুলো ছুটি শুরু হলে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়বে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে চন্দ্রা এলাকায় শিগগিরই দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম জানান, সন্ধ্যার পর থেকে সড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, যা আগামী দিনে আরও বাড়তে পারে। তিনি বলেন, ঈদ উপলক্ষে কারখানাগুলো ছুটি হলে যানজটের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চন্দ্রায় ধীরগতির যান চলাচল, ঈদ সামনে রেখে বাড়ছে যানজটের শঙ্কা

প্রকাশের সময়ঃ ০২:২০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬