ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়।

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ বিকট শব্দে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। মুহূর্তেই একাধিক বগি রেললাইন থেকে ছিটকে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই চিৎকার শুরু করেন এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বেশ কিছু যাত্রী অবস্থান করছিলেন, ফলে হতাহতের আশঙ্কা আরও বাড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও লাইন সচল করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক

প্রকাশের সময়ঃ ০৬:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬