
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে ৭৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি’র নির্দেশনায় বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়। রোকনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল ওযাদুদ-এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত পিলার ২১৯/৭৮ আর থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নগরপাড়া এলাকায় জিআর নম্বর ৫৯২৪০১, মানচিত্র ৭৮ ডি/৫ এলাকা থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ট্যাবলেটগুলো গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি 



















