ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রায়পুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

রায়পুর প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়পুর প্রেসক্লাবের  সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম সহকর্মীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

‎বুধবার(১৮ মার্চ ) বিকেলে রায়পুর প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সত্য তুলে ধরা এবং মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নীরবে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তাদের অবদান সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ রাখবে।

‎রায়পুর প্রেসক্লাবের সভাপতি ড. একেএম ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা প্রয়াত সহকর্মীদের স্মৃতিচারণ করেন।

‎বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমে সাংবাদিক সমাজকে আরও শক্তিশালী করতে হবে।

‎অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি ড. একেএম ফজলুল হক।

‎এ সময় উপস্থিত সাংবাদিকরা মরহুম সহকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রায়পুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ১২:১৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬