ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু

আদাবরে হামলায় নিহত বিএনপি নেতা বাদশা মিয়া

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তুরাগ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম মুক্তা আক্তার (২১)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি বরগুনায় হলেও বর্তমানে উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে স্বামীর সঙ্গে বাজারে গিয়ে কাপড়চোপড় দিয়ে বাসায় ফেরেন মুক্তা। পরে কিছু প্রয়োজনীয় কেনাকাটার জন্য তিনি একাই উত্তরা হাউজবিল্ডিং এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে অটোরিকশায় থাকা অবস্থায় তুরাগ মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে অন্য হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে স্ত্রীর সঙ্গে দেখা করার কিছু সময় পরই তিনি খবর পান যে মুক্তা আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন, ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৪:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬