ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ সাফে বাংলাদেশের শক্তি স্বীকার করলেন ভারত কোচ নওশাদ ৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন তারেক রহমানের গুলের-চুয়েমেনিকে বিশ্রাম, চ্যাম্পিয়ন্স লিগে ফিরছেন ভিনিসিয়ুস

চট্টগ্রাম বন্দর থেকে ৮০ লাখ টাকার কাপড় গায়েব, গ্রেপ্তার ২

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২৬৪ Time View

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ১৯৭ রোল কাপড় গায়েবের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেওয়ার পথে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের আমদানি করা ১৯৭ রোল কাপড় গায়েবের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর থানার বড়পোল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ গোলাম রহমান মুন্না (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)। পরে তাঁদের হালিশহর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের কাজ করে। গত ৮ অক্টোবর বিকেল ৫টার দিকে প্রতিষ্ঠানটির চালক মো. ইয়াসিন একটি মালবাহী গাড়িতে ১৯৭ রোল আমদানি করা কাপড় নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের উদ্দেশে রওনা হন। কাপড়গুলো ইপিক গার্মেন্টস কোম্পানি লিমিটেডের জন্য পাঠানো হচ্ছিল।

পরিবহনকারী প্রতিষ্ঠানটি জিপিআরএসের মাধ্যমে গাড়িটির অবস্থান পর্যবেক্ষণ করছিল। ওই দিন রাত ১১টার দিকে গাড়িটির অবস্থান পাওয়া যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায়। প্রায় ৫০ মিনিট পর রাত ১১টা ৫০ মিনিটে গাড়িটি তেজগাঁও এলাকায় অবস্থান করছিল। নির্ধারিত গন্তব্যে না পৌঁছানোয় সন্দেহ তৈরি হয়। পরে চালক ইয়াসিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে গত ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর এলাকায় কামারপাড়া-স্টেশন রোডে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফটকের পাশে গাড়িটির সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে ১৩ অক্টোবর টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, চালক ইয়াসিন অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের সঙ্গে যোগসাজশ করে কাপড়গুলো সরিয়ে অন্যত্র বিক্রি করেন।

র‍্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের হালিশহরের বড়পোল এলাকায় অভিযান চালিয়ে মুন্না ও আমানুল্লাহকে গ্রেপ্তার করে। তাঁদের এ ঘটনায় কী ভূমিকা ছিল, তা তদন্তসাপেক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী

চট্টগ্রাম বন্দর থেকে ৮০ লাখ টাকার কাপড় গায়েব, গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০৬:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬