ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কালকিনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সংগৃহীত ছবি।

মাদারীপুরের কালকিনি উপজেলায় বজ্রপাতে ফুলেন নেসা (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুলেন নেসা ওই গ্রামের আলমগীর বেপারীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার দিকে বৃষ্টি চলাকালীন সময় ফুলেন নেসা নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফুলেন নেসা, পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কালকিনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬