ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

মোঃ নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ বার্তা দেন।

শুভেচ্ছা বার্তায় নাহিদ ইসলাম বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিমদের জীবনে আনন্দ ও প্রশান্তির বার্তা নিয়ে আসে। এই উৎসব সমাজের সকল ভেদাভেদ দূর করে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

তিনি বলেন, ঈদের মূল শিক্ষা হচ্ছে সংযম, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধকে ধারণ করা। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধির মধ্য দিয়ে সমাজে শান্তির পরিবেশ গড়ে তোলাই এ উৎসবের অন্যতম তাৎপর্য।

নাহিদ ইসলাম তার বার্তায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের কথাও তুলে ধরে বলেন, দীর্ঘ সময় ধরে অনেক মানুষ স্বাভাবিকভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারেননি। ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বর্তমান পরিবেশে সবাই যেন স্বাধীনভাবে উৎসব উদযাপন করতে পারে—এটাই প্রত্যাশা।

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই বাস্তবতা সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, পরিবার থেকে দূরে থেকেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সবশেষে তিনি সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নাহিদ ইসলাম

প্রকাশের সময়ঃ ০২:৩৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬