ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ প্রকৌশলীর

রোববার সকালে পাবনা-নাটোর মহাসড়কের নাটোর জেলার গড়মাটি কলোনি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

আর মাত্র একদিন পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জুলফিকার আলম জিল্লুরের (২৬)। তবে নিয়তির নির্মম পরিহাস সব স্বপ্ন ছিনিয়ে নিল। রোববার সকালে পাবনা-নাটোর মহাসড়কের নাটোর জেলার গড়মাটি কলোনি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত জিল্লুর ছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আনছারুল হক মুন্সীর ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট, পরিবারের আদরের সন্তান। কুমিল্লার শাহ সিমেন্ট কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন—পরিবারের গর্ব ও ভবিষ্যতের ভরসা।

পরিবারের সূত্রে জানা গেছে, সোমবার ছিল তার বিয়ের দিন। জীবন নতুন অধ্যায়ে পা রাখার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন জিল্লুর। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য শাড়ি পৌঁছে দিতে তিনি নিজের বড় ভাই রফিকুল ইসলামের প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। সেই সঙ্গে বউভাতের দইয়ের জন্য দুধ কেনার পরিকল্পনা ছিল তার।

কিন্তু গড়মাটি মোড়ে পৌঁছাতেই ঘটে বিপর্যয়। দ্রুতগতির গাড়িটি কয়েকটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। মুহূর্তেই গাড়ি দুমড়ে-মুচড়ে যায়, আর থেমে যায় জিল্লুরের প্রাণের স্পন্দন।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গাড়িটি দাঁড়িয়ে থাকা ট্রাক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। গাছের সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

জানা গেছে, ছয় মাস আগে রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত এক ছাত্রীকে বিয়ের জন্য রেজিস্ট্রি করেছিলেন জিল্লুর। ঈদের তৃতীয় দিনে বউভাতের আয়োজনের মাধ্যমে নববধূকে ঘরে নেওয়ার কথা ছিল। রোববার সন্ধ্যায় হওয়ার কথা ছিল গায়ে হলুদের অনুষ্ঠান, যেখানে থাকার কথা ছিল হাসি, গান ও রঙের উচ্ছ্বাস। কিন্তু সেই রঙ আজ মুছে গেছে চোখের জলে।

পরিবারের শোকের মধ্যে, এই দুর্ঘটনা এক কিশোরী নববধূর স্বপ্নও ভেঙে দিয়েছে। আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা এই দুর্ঘটনার ফলে হয়ে যাওয়া শূন্যতা ও হতাশা শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয়রা বলছেন, “এমন ট্রাজেডি এক্ষুণি কোনো পরিবারের আনন্দকে অন্ধকারে ঢেকে দিতে পারে।”

জিল্লুরের আকস্মিক মৃত্যু জীবন ও স্বপ্নের নাশ, এবং পরিবারের জন্য অনবিস্মরণীয় শোকের দিন হিসেবে স্মৃতিতে থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ প্রকৌশলীর

প্রকাশের সময়ঃ ০৭:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬