ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

রোববার রাত ১১টায় নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ফকির শাহ্ একাডেমি ও গোপালপুর পৌর সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, মাদক, ধর্ষণ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার রাতে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ফকির শাহ্ একাডেমি ও গোপালপুর পৌর সাংস্কৃতিক সংগঠন।

প্রতিমন্ত্রী বলেন, যারা সংগীতচর্চার সঙ্গে যুক্ত, তারা গানকে সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা সংগ্রামেও সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সেই ধারা আজও সমাজ পরিবর্তনে কাজে লাগানো সম্ভব।

তিনি আরও বলেন, “সচেতনতা তৈরিতে শিল্প-সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব।”

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, সবাই যদি সচেতন থাকেন এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন, তবে একটি আদর্শ পৌরসভা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের প্রতি তার আস্থা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের

প্রকাশের সময়ঃ ১১:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬