ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রায়পুরে নারীসহ দুইজনকে মারধর, বসতঘরে হামলার অভিযোগ

রায়পুর থানা। ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব বিরোধের জেরে নারীসহ দুইজনকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাপুর এলাকায় মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কুলসুমা বেগম (৪৫) জানান, তার ভাই আরিফ হোসেন (৩২)-এর সঙ্গে পৌর শহরের বাসিন্দা জুয়েলসহ কয়েকজনের পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছিল।
ঘটনার দিন নামাজ শেষে বাড়ি ফেরার পথে জুয়েলের সঙ্গে আরিফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় লাঠি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তা তার ডান হাতে লাগে এবং গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকেও মারধর করে। এ সময় লোহার রড দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করা হয় এবং তার শাড়ির আঁচল টেনে শ্লীলতাহানি করা হয়। পাশাপাশি তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এদিকে ভুক্তভোগীর ভাই আরিফ হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে তাকে মারধর ও গালমন্দ করা হয়। পরে জুয়েল প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বসতঘরের ক্ষয়ক্ষতি ও লুটপাটের ঘটনা ঘটে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ভুক্তভোগীরা আরও বলেন, মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রায়পুরে নারীসহ দুইজনকে মারধর, বসতঘরে হামলার অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬