ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

রাজধানী থেকে সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আজিমদ্দিনের ছেলে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঢাকার রমনা থানার আওতাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলাও রয়েছে, যা গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় রুজু করা হয়। ওই মামলায় তিনি এতদিন পলাতক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট ১০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে, তার গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

রাজধানী থেকে সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৩:০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬