ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাটোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত ২

আজ ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই যাত্রী। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাগর হোসেন। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমাড়ি গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সাগর হোসেন মারা যান।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরিউরুজ্জামান মনির জানান, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের মতে, মহাসড়কের এই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাটোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত; আহত ২

প্রকাশের সময়ঃ ০৫:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬