ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
ছিনতাই সরঞ্জাম ও মাদক উদ্ধার

টঙ্গীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

আজ শুক্রবার (২৭ মার্চ) টঙ্গী আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

  গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাইয়ের সরঞ্জাম, একটি সিএনজি ও মাদকসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়। অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে সক্রিয় অপরাধচক্রের সদস্য থাকার কথাও জানিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার, একটি ধারালো চাকু, একটি সিএনজি অটোরিকশা এবং প্রায় ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকায় ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এমন অভিযান নিয়মিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ছিনতাই সরঞ্জাম ও মাদক উদ্ধার

টঙ্গীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৫:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬