ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের মামলায় প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১২৬৮ Time View

সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের মামলায় গ্রেপ্তার মো. সাইফুল প্রকাশ ওরফে ভেড়া সাইফুল।

চট্টগ্রামে সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবি ও টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ওরফে ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে তিনি হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহে যান। অভিযোগ অনুযায়ী, এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন সড়কে নিয়ে তাঁকে জিম্মি করা হয়।

এজাহারে বলা হয়েছে, সাংবাদিকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। টাকা দিতে রাজি না হলে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে জোর করে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করা হয়। পরে একাধিক লেনদেনে অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

এজাহারে আরও বলা হয়, ছেড়ে দেওয়ার আগে তাঁকে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে বা পুলিশের কাছে অভিযোগ দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।

এসআই মো. মঞ্জু বলেন, মামলার এক নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, সাইফুলের আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত ও আট নম্বর আসামি মো. আরিফ হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের মামলায় প্রধান আসামি ‘ভেড়া সাইফুল’ গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৯:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬