ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

খুলনায় ছিনতাইয়ের গুলিতে নিহত নিজ দলের সদস্য

প্রতীকী ছবি।

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টার সময় গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যবসায়ী। শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সাগর (৩০), যিনি একই এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেয়াড়া খেয়াঘাট এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসার সঙ্গে যুক্ত তৌহিদুল ইসলাম প্রতিদিনের মতো দোকানের লেনদেনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ৩ থেকে ৪ জন ব্যক্তি তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ব্যবসায়ী তৌহিদুল ইসলামের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারীদের একজন গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই গুলি তাদেরই সহযোগী সাগরের শরীরে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় সাগর এবং আহত তৌহিদুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

আহত তৌহিদুল ইসলাম বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম পুলিশ সদস্যদের নিয়ে হাসপাতালে যান এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

খুলনায় ছিনতাইয়ের গুলিতে নিহত নিজ দলের সদস্য

প্রকাশের সময়ঃ ০২:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬