ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নওগাঁয় ভোরের বজ্রপাতে ঝরে গেল কৃষকের প্রাণ

সংগৃহীত ছবি।

নওগাঁর পত্নীতলায় ভয়াবহ বজ্রপাতে আশরাফুল (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১১ নং শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। এ ঘটনায় আরও দুইজন কৃষক আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ভোর ৪টার দিকে শিহাড়া ইউনিয়নের শীতল (তেপুকুরিয়া) মাঠে গম কাটতে গিয়ে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে আশরাফুলসহ একই গ্রামের পাঁচজন কৃষক গম কাটার কাজে মাঠে যান। হঠাৎ বৃষ্টি ও আকাশের প্রচণ্ড গর্জন শুরু হলে মুহূর্তেই বজ্রপাত তাদের ওপর আঘাত হানে।

বজ্রপাতের মূল আঘাত আশরাফুলের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং অন্যরা সামান্য আহত হন। পরে আশরাফুলকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১১ নং শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে গম কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছেন।

এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নওগাঁয় ভোরের বজ্রপাতে ঝরে গেল কৃষকের প্রাণ

প্রকাশের সময়ঃ ০৪:৩৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬