ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শ্রীপুরে পেঁয়াজ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

সংগৃহীত ছবি।

মাগুরার শ্রীপুর উপজেলায় পেঁয়াজ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সুরুজ আলী (৪৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী পাবনার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুরুজ আলীসহ কয়েকজন শ্রমিক দুর্গাপুর গ্রামের কালাম মণ্ডলের জমিতে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলেও তারা মাঠেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আকস্মিক বজ্রপাতে সুরুজ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং তার শরীরে বজ্রপাতে দগ্ধ হওয়ার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শ্রীপুরে পেঁয়াজ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের

প্রকাশের সময়ঃ ০৬:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬