ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের ২৩ জনের বিরুদ্ধে মামলা

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।

শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে গড়া স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।

মামলায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরসহ ২৩ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে রিয়াজুল ইসলাম (২১) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসন ও সংশ্লিষ্টদের।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে মহসিন মাদবরকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে অগ্নিসংযোগের ফলে স্মৃতিস্তম্ভের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগের ২৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময়ঃ ০২:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬