ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর

ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানকে ঘিরে উত্তেজনা না বাড়িয়ে হুমকি বন্ধ করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগী হওয়া প্রয়োজন।

সোমবার (২ নভেম্বর) ইরানের ওপর নতুন করে সামরিক হামলার আশঙ্কা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে উদ্বেগ জানিয়ে তিনি এসব কথা বলেন।

জাখারোভা বলেন, যারা ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিচ্ছে, তাদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে ভালোভাবে ভেবে দেখা উচিত।

তিনি আরও বলেন, ইরানকে ঘিরে পরিস্থিতি এখনো জটিল। দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের শিকার হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সংঘাতের সমাধান এখনো হয়নি এবং এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটও জড়িয়ে রয়েছে।

কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের উদ্যোগকে সমর্থন করে মস্কো।

জাখারোভা জানান, রাশিয়া নিজেও আলোচনা প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং তা বাস্তবায়নে সহযোগিতা করতেও মস্কো প্রস্তুত।

ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে রাশিয়ার এই বক্তব্যে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: পার্সটুডে

জনপ্রিয় সংবাদ

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশের সময়ঃ ১১:৫৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬