ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

ফরিদপুরের নগরকান্দায় বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একাংশ ধসে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

ফরিদপুরের নগরকান্দায় নগরকান্দা-জয়বাংলা সড়কের বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, নসিমন ও ইজিবাইকসহ শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, ফরিদপুর থেকে গোপালগঞ্জে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংযোগ সড়কের একাংশ ধসে গেলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

বিশেষ করে রাতের বেলায় ধসে যাওয়া অংশটি আরও বিপজ্জনক হয়ে ওঠে। অন্ধকারে চালকেরা ক্ষতিগ্রস্ত অংশটি ঠিকমতো দেখতে না পেলে যানবাহন সড়কের পাশের খাদে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ

স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ঠিকাদার আবুল বাসার মুন্সীবাড়ি ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করেন। তাঁদের অভিযোগ, নির্মাণকাজের মান ভালো না হওয়ায় কাজ শেষ হওয়ার কিছুদিন পর থেকেই ব্রিজ ও সংযোগ সড়কের বিভিন্ন অংশে ধস দেখা দেয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপের অভাবে সমস্যাটি দীর্ঘদিন ধরে রয়ে গেছে বলেও অভিযোগ স্থানীয়দের। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

সংস্কারের আশ্বাস প্রকৌশলীর

এ বিষয়ে প্রকৌশলী আমিনুর রহমান জানান, বৃষ্টির কারণে নগরকান্দা-জয়বাংলা সড়কের বড়শ্রীবর্দী মুন্সীবাড়ি ব্রিজের সংযোগ সড়কের একটি অংশ ধসে গেছে। ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত সংযোগ সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশের সময়ঃ ১২:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬