
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম, পরিচয়, কোন কোন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
অধিকার ডেস্কঃ 



















