ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭ জারি ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ: সন্ত্রাসবিরোধী আইনে মামলা ভৈরব থানার সামনে বিকট শব্দ: ককটেল বিস্ফোরণের দাবি, আলামত পায়নি পুলিশ মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি বেরোবিতে বৃহস্পতিবার ‘এমসিজে উৎসব ২০২৬’, চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে সংবর্ধনা বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর বুম ভেঙে পড়ে দুটি নৌযান অর্ধডুবন্ত ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০০ ১৫ বছরে ৪ লাখ ৯৪ হাজার পরিবারকে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত- সংসদে ভূমিমন্ত্রী

শিক্ষার্থীদের সুবিধায় ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নয়টি আবাসিক হলে ডিপ ফ্রিজ হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা।

শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে একটি করে মোট নয়টি ডিপ ফ্রিজ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ডিপ ফ্রিজ হস্তান্তর করা হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব রাফিজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবির উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ। এ ছাড়া বিভিন্ন হলের প্রভোস্টরা এবং জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, ছাত্রদল সব সময় নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এ ক্ষেত্রে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি। তাঁর ভাষ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদল সব সময় রাজপথে ছিল এবং বিপদ বা সমস্যায় পড়লে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং যেকোনো যৌক্তিক আন্দোলনে তারা পাশে থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ বলেন, স্বল্প সময়ের নোটিশে আয়োজিত এ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে ছাত্রদলের কার্যক্রমের সূচনা হলো। তিনি আশা প্রকাশ করেন, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, এ অঞ্চলের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণেও সংগঠনটি অভিভাবকসুলভ ভূমিকা রাখবে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবার জন্য কার্যকর ভূমিকা রাখার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সবাইকে সম্পৃক্ত করে ছাত্রদল ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার ক্ষেত্র, যেখানে বিভিন্ন মত ও পথের ছাত্রসংগঠন থাকবে; তবে সংগঠনগুলোর মধ্যকার প্রতিযোগিতা হতে হবে ইতিবাচক। ছাত্রদলের এ উদ্যোগ অনুসরণ করে অন্য ছাত্রসংগঠনগুলোও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করলে দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রত্যাশাও এমন পরিবর্তন।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে প্রতিবছর বৃত্তি দিতে একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সুবিধায় ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ দিল ছাত্রদল

প্রকাশের সময়ঃ ০১:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬