ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

 র‌্যাবের অভিযানে আমবাগান থেকে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সম্ভাব্য নাশকতার বড় ধরনের পরিকল্পনা ভেস্তে দিয়েছে র‌্যাব-৫। গভীর রাতে চালানো অভিযানে একটি আমবাগান থেকে বিপুল পরিমাণ গানপাউডার সদৃশ পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের ৪ নম্বর বেড়িবাঁধের পশ্চিম পাশে খালের ওপারে একটি আমবাগানে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় বিপজ্জনক এসব আলামত উদ্ধার করে আভিযানিক দল।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—মোট ৯.১৫০ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ, যা চারটি পলিথিনে আলাদা করে রাখা ছিল (কালো ২.৭০০ কেজি, কালো ৩.০০০ কেজি, সাদা ২.৭৫০ কেজি ও ধূসর ৭০০ গ্রাম)। এছাড়া একটি প্লাস্টিক ব্যাগে থাকা ১.২০০ কেজি কাঁচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল কসটেপ ও ১৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়—যেগুলো বোমা তৈরির কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব জানায়, টহল ও মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতিকারীরা নাশকতার উদ্দেশ্যে এসব সরঞ্জাম সেখানে মজুদ করে রেখেছিল।

উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

 র‌্যাবের অভিযানে আমবাগান থেকে গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬