ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কালকিনিতে ককটেল হামলা ও লুটপাট-আহত ১

শুক্রবার রাতে িএ ঘটনা ঘটে।

মাদারীপুরের কালকিনি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নুরে আলম সরদার (৪০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে শুক্রবার  রাতে ককটেল হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার চর দৌলতখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিমচর গ্রামের বাসিন্দা নুরে আলম সরদারের সঙ্গে একই এলাকার মোনাব্বার খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ৩ এপ্রিল শুক্রবার রাতের দিকে মোনাব্বার খানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল নুরে আলমের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

বাড়ির লোকজন বাধা দিতে গেলে নুরে আলম সরদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আবদুল খালেক সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত নুরে আলম সরদার অভিযোগ করে বলেন, “বিনা কারণে মোনাব্বার খান তার লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমাকে ককটেল মেরে আহত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত মোনাব্বার খানকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কালকিনিতে ককটেল হামলা ও লুটপাট-আহত ১

প্রকাশের সময়ঃ ০৭:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬