ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

লক্ষ্মীপুরে হামের উপসর্গে ১২ শিশু হাসপাতালে ভর্তি

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।

লক্ষ্মীপুরের ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন শিশুকে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে মোট ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের চিকিৎসা চলমান রয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দুই শিশু বাড়ি ফিরেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের পৃথকভাবে চিকিৎসা দিতে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যাতে সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ করা যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু বলেন, জেলায় হামের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। হাসপাতালে ভর্তি শিশুদের অবস্থা স্থিতিশীল এবং তারা ঝুঁকিমুক্ত রয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

লক্ষ্মীপুরে হামের উপসর্গে ১২ শিশু হাসপাতালে ভর্তি

প্রকাশের সময়ঃ ১০:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬