ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মাগুরায় হজযাত্রীদের দিনব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধন

গতকাল সকাল দশ টায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

পবিত্র হজ পালনের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে মাগুরায় দিনব্যাপী হজ প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ।

প্রশিক্ষণে হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত আমল, ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মিনায় করণীয়সহ প্রতিটি ধাপ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা, ভ্রমণ সংক্রান্ত সতর্কতা, দলগত ব্যবস্থাপনা এবং সৌদি আরবের আইন-কানুন সম্পর্কেও হজযাত্রীদের অবহিত করা হয়।

বক্তারা বলেন, সঠিক জ্ঞান ও প্রস্তুতি ছাড়া হজ পালন জটিল হয়ে উঠতে পারে। তাই এ ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভুলত্রুটি এড়াতে সহায়তা করে।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, হজ এজেন্সির প্রতিনিধিসহ বিপুলসংখ্যক আগ্রহী হজযাত্রী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিবছরই হজ মৌসুমকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করে থাকে, যা হজযাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মাগুরায় হজযাত্রীদের দিনব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০১:২০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬